শ্রীপুরে আন্তঃইউনিয়ন বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

আন্তঃইউনিয়ন বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এ উপলক্ষে আজ সকালে শ্রীকোল ইউনিয়নের বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সবিতা রানী ভদ্র, শ্রীকোল ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মনোয়ার হোসেন, বরিশাট কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীতা রানী কুন্ডু, বরিশাট ব্যাপাড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ঝর্ণা খানম,খামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ লাবণী আক্তার, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শামসুল হক বুলবুল,বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লবী বিশ্বাস,খোর্দ্দরহুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, হাট শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, টুপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোদাচ্ছের হোসেন,দরিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যশোদা মন্ডল বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক শিক্ষক মোঃ মোকাদ্দেস হোসেন মোল্লাসহ আরো অনেকে।

উদ্বোধনী খেলায় রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় খোর্দ্দরহুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪- ০ গোলে পরাজিত করে। এদিকে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে খোর্দ্দরহুয়াকে পরাজিত করে।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: