শ্রীপুরে বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় শ্রীপুর ইউনিয়ন পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় শ্রীপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ছেলে ফুটবল দল বনাম তখলপুর প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ও একই বিদ্যালয়ের মেয়ে ফুটবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সবিতা রাণী ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকন, শ্রীপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসেম আলী মন্ডল প্রমুখ।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: