শ্রীপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ৩নং শ্রীকোল ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিতি বীর মুক্তিযোদ্ধা মো. শফিউদ্দিন জোয়ার্দার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাছিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা বনি ইসরাইল শিকদার।

বীরমুক্তিযোদ্ধা শিকদার মঞ্জুরুল আলমের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মিয়া শাহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ খান, বীর মুক্তিযোদ্ধা তাইজাল মুন্সি, শ্যামা প্রসাদ অধিকারী প্রমুখ।

স্মৃতিচারণ ও আলোচনা সভা শেষে সারথী সাংস্কৃতিক কল্যাণ ফাউন্ডেশনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: