খুললো প্রাথমিক বিদ্যালয়, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলো ২ মার্চ বুধবার থেকে খুলে দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় মাগুরার শ্রীপুর উপজেলার ৮৪ টি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। শুরু হয়েছে শ্রেণিকক্ষে পাঠদান। প্রথম দিনেই উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছে। দীর্ঘদিন পরে চীর চেনা প্রতিষ্ঠানে আসতে পেরে চরম উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এদিকে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা এবং ১ মার্চ শবে মেরাজ হওয়ায় নির্ধারিত সময়ে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, করোনা ভাইরাস পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। প্রায় ৬ সপ্তাহ পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে বিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান শুরু হয়েছে। দীর্ঘদিন পর বিদ্যালয়ে উপস্থিত হতে পেরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। এ সময় অভিভাবকদের মাঝে ও স্বস্তি দেখা যায়। দুই শিফটে সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ২ শিফটে বিদ্যালয়গুলোতে পাঠদান শুরু হয়েছে।

খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী প্রভাকর বলেন, স্কুলে আসতে না পারলে ভালো লাগেনা। এখন প্রতিদিন স্কুলে আসবো ভালো লাগবে।

শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসেম আলী মন্ডল বলেন, করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় এর আগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার বিদ্যালয় চালু করা হয়। পরবর্তীতে ওমিক্রনের ব্যাপক সংক্রমণ শুরু হলে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সরকারের নির্দেশ মোতাবেক ২ মার্চ থেকে আবারো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, সরকারি নির্দেশনায় প্রাথমিক সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হোক স্বাভাবিক হোক, শিক্ষার্থীরা নিয়মিন শিক্ষা প্রতিষ্ঠানে আসুক এমনটাই সকলের কামনা।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: