শালিখা উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

শালিখা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের  দুই বছর পর ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মাগুরা  জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ  এবং সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু স্বাক্ষরিত কমিটিতে যুগ্ন  সাধারণ মোঃ ইলিয়াচুর রহমানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করে  অনুমোদন দেওয়া হয়েছে। পরে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আরজ আলী বিশ্বাস দলীয় মনোনয়ন না পেয়ে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় দল তাকে বহিস্কার করেন।
২০১৯ সালের পহেলা ডিসেম্বর  শালিখা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনে উপস্থিত ছিলেন  বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা  আব্দুর রহমান,  কেন্দীয় নেতা আবু সাঈদ আল মাহমুদ স্বপন ।   কেন্দ্রীয় নেতা  হাবিবুর রহমান সিরাজ   । সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনে এ্যাডঃ শ্যামল কুমার দে  সভাপতি এবং আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস কে সাধারণ সম্পাদক ও দুই জন  যুগ্ন সাধারণ সম্পাদক, দুই জন সাংগঠনিক সম্পাদকসহ ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা ।
পূর্ণাঙ্গ কমিটিতে সহ -সভাপতি হয়েছেন বিমলেন্দু শিকদার,মুন্সী আবুল কালাম আজাদ, সুলতান মোল্যা,মকছেদ আলী,নুরুল ইসলাম,আলফু আলী মোল্যা,রমজান আলী,আক্তারুজ্জামান ইতার,নির্মল বিশ্বাস। যুগ্ন সাধারণ সম্পাদক বক্তিয়ার উদ্দীন, তরুন বিশ্বাস,।সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম,মুন্সী আবু হানিফ।আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ সজীব আহম্মেদ, দপ্তর সম্পাদক দেবব্রত কুমার দে, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন বিপ্লব,মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আক্তার।সদস্য ড.বীরেন শিকদার,বাসুদেব কুন্ডু,কামাল হোসেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইলিয়াচুর রহমান বলেন, দীর্ঘদিন পর হলেও পূর্ণাঙ্গ কমিটি হওয়ায় নেতা কর্মিরা খুশি।নতুন পুরোনোর সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। অনেক তরুণরা পদে এসেছেন।মাগুরা জেলা আ.লীগকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, উপজেলা আওয়ামী লীগ এখন আগের থেকে অনেক সংগঠিত ও শক্তিশালী হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শ্যামল কুমার দে বলেন,তরুনরা পদে এসেছেন,পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হওয়ায় শালিখা উপজেলা আ.লীগের নেতা কর্মিরা অনেক খুশি ও আনন্দিত।অনেক সুন্দর কমিটি অনুমোদন দিয়েছেন জেলা আওয়ামী লীগ।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: