মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ব্যঙ্গচিত্র প্রকাশ করায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

শালিখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গরুপে প্রকাশ করার বিরুদ্ধে ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় হতে শুরু হয়ে আড়পাড়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইলিয়াস শিকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আবু হানিফ।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনার ছবি ব্যঙ্গরুপে ফেসবুকে শেয়ার করা একটি অমার্জনীয় অপরাধ।পাশাপাশি এই ধরনের কাজের ধৃষ্টতা যেন পরবর্তীতে কেউ না দেখায় সে ব্যাপারে কড়া হুঁশিয়ারি দেন তারা।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: