শ্রীপুর আঞ্চলিক বাহিনীর উপ- অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর দাফন সমপন্ন। Magura news

বিশেষ প্রতিবেদক-

আজ বৃহস্পতিবার ভোরে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী মাগুরার শ্রীপুর
আঞ্চলিক বাহিনীর উপ- অধিনায়ক , জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা
কমান্ডার , জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোল্লা
নবুয়ত আলী জেলার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের নিজ বাড়িতে
বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী , ৬ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন ।

নোমানী ময়দানে তার মরদেহ আনা হলে বিভিন্ন সংগঠনের পক্ষথেকে ফুলের মালাদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। দুপুর ২টায় মাগুরা নোমানী মায়দানে গার্ড অফ অনার শেষে
মরহুমের ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় জেলা প্রশাসক ড.
আশরাফুল আলম , পুলিশ সুপার মো: জহিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেনী পেশার
মানুষ আংশ নেন। এই সময় মরহুমের পুত্র অ্যাডভোকেট আরাফাত হোসেন বক্তব্য
রাখেন। বিকালে বরিশাট গ্রামে ২য় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর,
মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু সহ বিভিন্ন রাজনৈতিক ও
সামাজিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: