শ্রীপুরে মনিরুল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

“মাদককে না বলুন, মাদককে নয় জীবনকে উপভোগ করুন” এ স্লোগানে মাগুরার শ্রীপুরে আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে মনিরুল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮ টার দিকে শ্রীপুর উপজেলার এম ওহাব মার্কেট সংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাতীয় পর্যায়ের ১৬ টি দল অংশ অংশ গ্রহণ করে। এতে গোপালগঞ্জের জাবের- রাব্বি জুটি ঝিনাইদহের অনিক- রিয়াদ জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এ টুর্নামেন্টের স্পন্সর হিসেবে ছিলেন আর কে কম্পিউটার, জননী ফার্নিচার, বীনা স্টুডিও, স্বপ্নপূরণ ফার্নিচার, শাওন টাইলস, মা স্টোর, মেহেদী টেলিকম, মিরাজ মেশনারীজ।

টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন আলোকিত উন্নয়ন সংস্থার সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীকোল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি।

গৌতম কুমার ও আসিফের

সঞ্চালনায় টুর্নামেন্টটি পরিচালনা করেন আল মামুন।

প্রাক্তন ব্যাডমিন্ডন খেলোয়ার মো. সাজ্জাদ হোসেন মিয়ার সভাপতিত্বে এ সময় ভার্চুয়ালে যুক্ত ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের সভাপতি মো. রফিকুল হক।

এ সময় অন্যদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান লিটু, শ্রীকোল ইউনিয়ন পরিষদের সদস্য ওহিদুল ইসলাম মিয়া, সাংবাদিক সাইফুল্লাহ, ঝন্টু মিয়া, আক্কাস আলী বিশ্বাস, গফুর বিশ্বাস, নিশিত কুমার শিকদার প্রমুখ।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: