শ্রীপুরে পেঁয়াজ চাষ বিষয়ে মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রদর্শনী পরিদর্শন। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার চরগোয়ালপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোমবার বিকেলে পেঁয়াজ চাষ বিষয় মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২২ অর্থবছর প্রণোদনার আওতায় উপজেলা কষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জানাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মশিয়ার রহমান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা।

অতিরিক্ত কৃষি অফিসার মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠান অন্যদর মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশান (ভূমি) শ্যামানদ কুন্ডু, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুপালী খাতুন, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলামসহ অন্যরা।

উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা জানান, চলতি শীতকালীন শ্রীপুর উপজলায় ৬ হাজার ৩ শত ৮৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়ছিলো। কিন্তু এ বছর ৬ হাজার ৬ শত ৯৫ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ করা হয়েছে। যা লক্ষমাত্রার চেয়ে বেশি। মাঠ দিবসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কর্মকর্তাগণ, সাংবাদিক, শ্রীপুর সদর ইউনিয়নের ২ শতাধিক পেঁয়াজ চাষি অংশ গ্রহণ করে। এর আগে অতিথিগণ গোয়ালপাড়া মাঠের বিভিন্ন পেঁয়াজের প্রদর্শনী প্লট পরিদর্শন করেন।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: