শ্রীপুরে সংঘর্ষ, ভাংচুর ও লুটপাট

মাগুরানিউজ.কমঃ

আশরাফ হোসেন পল্টু-

মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অন্তত: ১০ জন আহত হয়েছে। ঘটনার সময় ২০ টি বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। সোমবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সব্দালপুর গ্রামের আওয়ামীলীগ কর্মী সাব্বির হোসেন মোল্ল্যা ও বিএনপি নেতা হাফিজুর রহমান ও আওয়ামীলীগ নেতা আইয়ুব হোসেন খাঁন এর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পাঁচদিন পূর্বে সাব্বির  হোসেনের সমর্থক রইচ উদ্দিনের সাথে তার প্রতিপক্ষ কালাম হোসেনের হাতাহাতি হয়। এর একদিন পরে রইচ কালামকে মারধর করে। পরে সুযোগ বুঝে কালামও রইচকে বেধরক মারধর করে।

ঘটনার জেরে সোমবার সন্ধ্যায় সব্দালপুর বাজারে রইচ তার লোকজন নিয়ে কালামসহ তার ৫/৬ জন সমর্থককে মারধর করে।

এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে রাত ১১ টার দিকে পুনরায় মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় অন্তত: ১০ জন কম-বেশি আহত হয়। এদের মধ্যে জসীম শেখ (২৮) নামে একজনকে আশংকা অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ২০ টি বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। এসময় পুলিশ ১৯ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে পুরস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় উভয় পক্ষই পরস্পরকে দায়ী করেছে। আওয়ামীলীগ কর্মি সাব্বির হোসেন মোল্ল্যা বলেন, বিএনপি নেতা হাফিজের সাথে আমার বিরোধ। তার লোকজন অন্যায়ভাবে আমার সমর্থকদের ৫/৬ টি বাড়িঘর ভাংচুর করেছে। অন্যদিকে প্রতিপক্ষ আইয়ুব হোসেন খাঁন বলেন, সাব্বিরের লোকজন অন্যায়ভাবে আমার লোকজনকে মারপিট ও ১৫ টি বাড়িঘর ভাংচুর করেছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মো: মাহাবুবুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষই থানায় মামলা করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: