ভয়ংকর অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা পানিঘাটা হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আলাউদ্দিনকে  (৩০) মাদ্রাসার শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে আটক করা হয়েছে। বুধবার দুপুরে বলাৎকারের শিকার ৩টি ছেলে শিশুসহ আলাউদ্দিনকে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়।  আলাউদ্দিনের বাড়ি মাগুরা সদর উপজেলার চাপোল গ্রামে। 
 
বলাৎকারের শিকার এক শিশুর বাবা অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে ওই শিক্ষক গভীর রাতে একেকদিন একেক শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। এ ঘটনা প্রকাশ করলে গলায় রক্ত উঠে মৃত্যু হবে বলে ভয় দেখায়। কোমলমতি শিশুরা সে ভয়ে কাউকে কিছু বলতে সাহস পায়নি। মঙ্গলবার রাতে একটি শিশুকে ডেকে নিয়ে গেলে অপেক্ষাকৃত বড় অন্য কয়েকজন শিশু তা দেখে ফেলে। এ সময় তারা স্থানীয় মুরব্বিদের ডেকে হাতেনাতে ওই শিক্ষককে আটক করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
 
এ ব্যাপারে মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান জানান, ওই মাদ্রাসা শিক্ষককে মাগুরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: