শালিখায় কমিউনিটি পুলিশিং সম্মেলন অনুষ্ঠিত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

“পুলিশই জনতা, জনতাই পুলিশ”-  এই স্লোগান নিয়ে মাগুরার শালিখায় কমিউনিটি পুলিশিং সম্মেলন ও আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় আড়পাড়া আইডিয়াল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার, সহকারি পুলিশ সুপার, শালিখা সার্কেল মোঃ আবির সিদ্দিকী শুভ্র, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক এ্যাডঃ শ্যামল কুমার দে, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, আড়পাড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর  সভাপতি মোঃ  রমজান আলী বিশ্বাস।

সভায় প্রধান অতিথি আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনতাকে একসাথে কাজ করার আহ্বান জানান। 

অনুষ্ঠান পরিচালনা করেন, আড়পাড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মোঃ তুহিন ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: