জাসদের শ্রীপুর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

‘শান্তি ও উন্নয়নের জন্য দুর্নীতি ও বৈষম্যের অবসান কর, সুশাসন ও সমাজতন্ত্রের বাংলাদেশ গড়’ এই প্রত্যয় নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা জাসদের (ইনু) সম্মেলন আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুরের মহেশ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি এ্যাড. রবিউল আলম।

শ্রীপুর উপজেলা জাসদের সভাপতি কাজী জিন্নাতুল নুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান, রোকনুজ্জামান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জাহিদ আলম, আব্দুল মতিন মিয়া, আবু সালেহ সিদ্দিকী, জেলা জাসদ সভাপতি কামরুজ্জামান চপল, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, দেলোয়ার হোসেন দিলু, নুরুল আমীনসহ অন্যরা।

সম্মেলন থেকে কাজী জিন্নাতুল নূরকে সভাপতি, নুরুল আমীনকে সাধারণ সম্পাদক, নিরাপদ বিশ্বাসকে  সহসভাপতি-১ ও মীর রাজাকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: