মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরার মহম্মদপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ অাতিকুর রহমান, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ানসহ স্হানীয় মুক্তিযোদ্ধা, সাবেক কমান্ডার ও ডেপুটি কমান্ডারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

