মাগুরায় ক্লিনিকে নবজাতক বদলের অভিযোগ

মাগুরানিউজ.কমঃ শহর প্রতিবেদক-

মাগুরা শহরের পলি ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থের বিনিময়ে নবজাতক বদলের অভিযোগ উঠেছে।

তবে এ বিষয়ে ওই ক্লিনিকের মালিক ও সিজারকারী চিকিৎসক ডাক্তার মুক্তাদির রহমান কোনো সদুত্তর না দিয়ে উল্টো ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

মাগুরা সদরের নরসিংহাটি গ্রামের সাগর হোসেন অভিযোগ করেন, সন্তান প্রসবের জন্য শুক্রবার (৪ মে) তিনি তার স্ত্রীকে শহরের পলি ক্লিনিকে নিয়ে আসেন। এর আগে তিনবার আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে নিশ্চিত হন তাদের ছেলে সন্তান হবে। সিজারের পর ওটি থেকে আয়া তাদের ছেলে সন্তান হয়েছে বলে মিষ্টি খাওয়ার জন্য বকশিশের টাকাও নেন। কিন্তু পরে তাদের একটি মেয়ে সন্তান ধরিয়ে দেওয়া হয়। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, ডাক্তার মুক্তাদির রহমান একই সময় ওটিতে তিনটি সিজার করেন। এরমধ্যে দুইটি ছেলে ও একটি মেয়ে সন্তান জন্ম হয়। ডাক্তার ও আয়ারা অর্থের বিনিময়ে তাদের ছেলে সন্তান পাল্টিয়ে অন্যের কন্যা সন্তান ধরিয়ে দিয়েছেন। এ ব্যাপারে তিনি মাগুরা সদর থানায় মৌখিক অভিযোগ করেছেন। মামলা করার প্রস্তুতি চলছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মাহবুবু আল হাসান জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে তারা বিষয়টি খতিয়ে দেখছেন। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: