শ্রীপুরে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত। Magura news

মহসিন মোল্ল্যা, বিশেষ প্রতিবেদক- 

শ্রীপুরে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার দিনব্যাপী মাগুরার শ্রীপুরে মহান বিজয় দিবস-২০২১ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে প্রত্যুষে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়। বৃহস্পতিবার সকাল ৭ টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের পাদদেশে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সেখানে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেস ক্লাব, উপজেলা মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল -জান্নাহ, থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, অধিনায়ক আকবর হোসেন মিয়া ফাউন্ডেশনের সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, সারথি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শিকদার মঞ্জুর আলম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান বাবু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন, ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদসহ আরো অনেকে। সাড়ে ৮ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বর্নাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

দুপুরে শহীদ পরিবারের সদস্যসহ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।বিকেলে শ্রীপুর শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: