শ্রীপুরে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন শ্রীকোল

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারি এ্যাড. সাইফুজ্জামান শিখরের সার্বিক সহযোগিতায় মাগুরার শ্রীপুর উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় শ্রীকোল ইউনিয়ন দল প্রতিপক্ষ গয়েশপুর ইউনিয়ন একাদশকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলার প্রথমার্ধে কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধে শ্রীকোল ইউনিয়ন দলের পক্ষে প্যাট্রিক ১টি, রোমারিও ১টি ও জুয়েল রানা ২টি গোল করেন। অপরদিকে গয়েশপুর দলের পক্ষে সবুজ ১টি গোল করেন।

বিজয়ী দলের জুয়েল রানা ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি নগদ ১লাখ টাকা ও একটি রানার মোটরসাইকেল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরার জেলা প্রশাসক মো: আতিকুর রহমান।

এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদসহ স্থানীয় বিশিষ্ঠজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: