মাগুরাবাসির জন্য জেলা প্রশাসকের বিশেষ সতর্ক বার্তা

মাগুরানিউজ.কমঃ

রাজীব মিত্র জয় – 

”মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত পৌর মার্কেটটি ( চৌরঙ্গী মার্কেট) চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এমতাবস্থায় রানা প্লাজা ট্রাজেডির মতো অনাকাংখিত দুঃখজনক কিছু মাগুরাতে যাতে না ঘটে সে প্রচেষ্টায় ”মাগুরাবাসির জন্য একটি সতর্ক বার্তা” শিরোনামে ডিসি মাগুরার অফিশিয়াল ফেসবুক পেজে এক বিশেষ সতর্কতামূলক বার্তা প্রকাশের মাধ্যমে মাগুরাবাসিকে সতর্ক থাকার বিশেষ আহবান জানিয়েছেন মাগুরার জেলা প্রশাসক মুহ. আতিকুর রহমান।” মাগুরাবাসির জন্য জেলা প্রশাসক মহোদয়ের আবেদনটি হুবহু তুলে ধরা হলো।

———- ২০১৩ সালে ঢাকার সাভারে ঘটে যাওয়া রানা প্লাজা ট্রাজেডি বাংলাদেশের মানুষকে নাড়া দিয়েছিল।

আজ মাগুরা শহরের পুরনো একটি ভবনে গিয়ে সেই ঘটনার কথা মনে পড়ছিল।

মাগুরা শহরের চৌরাস্তার মোড়ে ( চৌরঙ্গী মোড় নামে খুব পরিচিত) রাস্তার পাশে বেশ কিছুদিন ধরে একটি সতর্ক বার্তা চোখে পড়ছিল।

এতে বলা হয়েছে যে, শহরের পৌর মার্কেটটি ( চৌরঙ্গী মার্কেট/ সুপার মার্কেট) ব্যবহারের উপযোগী নয়।
তার মানে যে কোন সময় এটি ভেঙে পড়তে পারে। ভবনটির মালিক যেহেতু পৌরসভা, তাই তারাই এই নোটিস দিয়েছে।

মাগুরা শহরের প্রাণকেন্দ্রে যে চৌরাস্তা রয়েছে, তার ঠিক সাথেই তিন তলা এই মার্কেট। প্রায় সময় লোকজনের ভিড় লেগেই থাকে।

মার্কেটটির বিভিন্ন তলা দেখতে গিয়ে দেখা গেল বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। ছাদের প্লাস্টার খসে পড়েছে। যে কোন সময় ভেঙে পড়তে পারে।

কিন্তু এখানে যে দোকানগুলো আছে, তাঁদেরকে দেখে মনে হলো না যে তারা এতো বড় ঝুঁকি নিয়ে এখানে আছেন।

খোঁজ নিয়ে জানা গেল, ১৯৯২ সালে নির্মিত তিন তলা এই ভবনটির ডিজাইন করেছেন এক জন উপ সহকারি প্রকৌশলী।

মাগুরার মেয়র সাহেব জানালেন, ঝুঁকিপূর্ণ এই মার্কেটের দোকান মালিকদের নোটিশ দেয়া হয়েছে। তারা খুব তাড়াতাড়ি অন্য জায়গায় চলে যাবেন। তারা চলে গেলে নতুন ভবনের কাজ শুরু করবেন।

কিন্তু নিচ তলার দোকান মালিকরা আরও সময় নিচ্ছেন।

কিন্তু হঠাৎ করে আসা বিপর্যয় কি তাঁদেরকে সেই সময় দিবে ?

যারা আসেন চৌরঙ্গী মার্কেট টিতে তাঁদেরকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে এখানে না আসার জন্য এবং এর পাশ দিয়ে চলাফেরা করার সময় খুব সাবধানে চলাফেরা করার জন্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: