বাজারে হাজির তরমুজ, দাম বেজায় চড়া

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

প্রচন্ড গরমে অতিষ্ট হয়ে পড়েছে মাগুরা শহরবাসীর জনজীবন। এই গরমে মৌসুমি ফল রসালো তরমুজ কার না পছন্দ। গরমে এক ফালি তরমুজ প্রাণে এনে দিতে পারে প্রশান্তি। শুধু তাই নয়, তরমুজের শরবতও বেশ জনপ্রিয়। আর সেটা যদি হয় ফ্রিজ থেকে বের করা ঠান্ডা তরমুজের শরবত তাহলেতো কথাই নেই। আর সেই প্রশান্তির তরমুজ এখন বাজারে আসতে শুরু করেছে। তবে দাম একটু বেশি। খুচরা বাজারে প্রতিটি মাঝারি আকারের তরমুজ বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকায় এবং বড় আকারের তরমুজ ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, শহরের বিভিন্ন বাজার, ফলের দোকান এবং ফুটপাতে স্তুপ করে বিক্রি হচ্ছে তরমুজ।  খুচরা দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়ে গেছে। তবে ক্রেতারা জানিয়েছেন শুরুতে তরমুজের দাম বেশি। এছাড়া গরম পড়ায় চাহিদাও বেড়ে গেছে। তাই পাইকারী  আড়তেও তরমুজের দাম বৃদ্ধি পাওয়ায় তারা বাধ্য হয়ে দাম বাড়াতে হচ্ছে।

আব্দুল করিম নামের একজন রিক্সা চালক বলেন, এই খাড়া রোদে রিক্সা চালিয়ে ক্লান্ত হয়ে যাই। শরীরটা জুড়ানোর জন্য তরমুজ খেতে মন চাইলেও বেশি দামের কারনে কেনার সামর্থ থাকে না। তাই কয়েকজন মিলে টাকা উঠিয়ে তরমুজ খাচ্ছি।

এদিকে, দিনভর কাঠ ফাঁটা রোদ ও অসহনীয় গরমে শহরের প্রতিটি দোকানে নানা মূল্যের অভিজাত শ্রেণীর বাহারী আইসক্রীমসহ ঠান্ডা পানীয় বিক্রির ধুম পড়ছে। একটু খানি স্বস্তি পেতে যে যার সাধ্যমত মূল্য দিয়ে ঠান্ডা পানীয় পান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: