বাড়ি ফিরলেন, তবে প্রাণহীন দেহে

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

স্বজনদের আছে ফিরলেন আকতার হোসেন, তবে প্রাণহীন দেহে। মালিতে নিহত সেনা সদস্য ল্যান্স কর্পোরাল আক্তার হোসেনকে মাগুরার শ্রীপুর উপজেলার বরালীদহ গ্রামে আজ শুক্রবার দুপুরে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

শুক্রবার দুপুর ১২ টায় তার মৃতদেহ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে মাগুরা ষ্টেডিয়ামে পৌছায়। এ সময় লেঃ তানভীর আহম্মেদ রানার নেতৃত্বে যশোর সেনানিবাসের ২৩ রেজিমেন্টের একটি সেনা দল লেন্স কর্পোরাল আকতার হোসেনের মৃতদেহ গ্রহন করে গ্রামের বাড়ি শ্রীপুর উপজেলার বরালিদাহ নিয়ে যায়।

আকতার হোসেনের মৃতদেহ গ্রামে আনা হলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। আখতারের মৃত্যুতে পরিবারের সবাই শোকে পাথর। গ্রামের মসজিদের সামনে দুপুর ২টায় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। সেনাবাহিনীর পক্ষথেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। গার্ড অফ অনার প্রদান করা হয়। এসময় সেনা কর্মকর্তা, সেনা সদস্য, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত ২৮ ফেব্রুয়ারী জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কর্মরত অবস্থায় মালিতে মাইন বিস্ফোরনে আকতার হোসেন নিহত হন। নিহত আক্তার হোসেনের পরিবারে রয়েছে তার বৃদ্ধ পিতা-মাতা, স্ত্রী ও দুই কন্যা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: