মাগুরানিউজ.কমঃ
মাগুরা নতুন বাজার এলাকা থেকে সোহানুর রহমান রনি (২৫) নামে এক যুবককে ১০পিস ইয়াবাসহ স্থানীয়দের সহায়তায় আটক করেছে জেলা ডিবি পুলিশ। সে নিজনান্দুয়ালী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
মাগুরা ডিবি পুলিশের এস আই মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে মাগুরা নতুন বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয়রা ১০পিস ইয়াবাসহ সোহানুর কে ধরে পুলিশে খবর দিলে তাকে আটক করে নিয়ে আসা হয়।
এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।


