মাগুরানিউজ.কমঃ
আজ ১৭ মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালির মুক্তির সংগ্রামের অবিসংবাদিত এই নেতা। সরকারিভাবে দিবসটি ‘জাতীয় শিশু দিবস’।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিনে গভীর শ্রদ্ধা জানিয়েছে ‘মাগুরা নিউজ’ পরিবার।
আজ এক বার্তায় মাগুরা নিউজ সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয় বলেন, ‘বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান চিরদিন স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। বঙ্গবন্ধু বাঙালির চিরন্তন প্রেরণার উৎস। তাঁর কর্ম ও আদর্শ জাতির মাঝে চিরকাল বেঁচে থাকবে। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন সত্ত্বা।
তিনি নিজগুণে ও কর্মে সমাজ, দেশ ও সমকালীন বিশ্বে চির ভাস্বর হয়ে আছেন। তিনি কেবল বাঙালির নন, বিশ্বে নিপীড়িত-শোষিত মানুষের স্বাধীনতার প্রতীক, মুক্তির দূত।
বঙ্গবন্ধু ইতিহাসে অক্ষয় ধ্রুবতারার মত অম্লান গরিমায় ভাস্বর হয়ে থাকবেন। বাঙালি জাতিকে পথ দেখাবেন। বঙ্গবন্ধুর দেশাত্মবোধের মানসচিত্তে নতুন প্রজন্ম গড়ে উঠলে দেশ সোনার মানুষে ভরে উঠবে এবং সত্যিকার অর্থেই বাংলাদেশ সোনার বাংলা হয়ে উঠবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দৃঢ় শপথ গ্রহণই হবে তার জন্মদিনের প্রতি সত্যিকার শ্রদ্ধা জানানো।’


