শ্রীপুরে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক- 

শ্রীপুরে দিনব্যাপী কোভিড-১৯, বাল্য বিবাহ, ধুমপান ও তামাক, শিশু ও মাতৃ মৃত্যুহার এবং সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে মাগুরা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঈসউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান। এ সময় অন্যান্যের মধ্যে জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়ার স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. কাজী নাজমুস সাকিব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল মোস্তাকিম অর্থি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আবু সাইদ সহ মসজিদের ঈমাম, জনপ্রতিনিধি, শিক্ষক, পল্লী চিকিৎসক ও সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান তুষার কান্তি ঢালী।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: