শালিখায় কথিত ছাত্রলীগ নেতার পক্ষে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবকের জেল-জরিমানা। Magura news

বিশেষ প্রতিবেদক- 

শালিখায় এসএসসি ভোকেশনাল পরীক্ষায় জালিয়াতির অভিযোগে  আল আমিন মোল্লা (২২) নামে এক শিক্ষার্থীকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ নভেম্বর) উপজেলার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা গেছে‘এসএসসি ভোকেশনাল ট্রেড কোর্সের পরীক্ষার্থী স্ব-ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি  মোজাহার বিশ্বাসের রেজিঃ নং ২৭০০১৮৬২০৮, রোল নং ২৪১৩২৯। কথিত ছাত্রলীগ নেতা মোজাহার বিশ্বাসের  বদলে আল আমিন নামে এক যুবক পরীক্ষা দিতে এসে আটক হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করে। তারা দুজন সম্পর্কে চাচা ভাতিজা। দণ্ডপ্রাপ্ত আল-আমিন উপজেলার শ্রীহট্ট গ্রামের আকতার মোল্লার ছেলে ও মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের এইস এস সি পরীক্ষার্থী।
এ ব্যাপারে সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব কুমুদ রঞ্জন বিশ্বাস জানান, ‘এসএসসি ভোকেশনাল ট্রেড কোর্সের অংশ নেবার কথা মোজাহারের। তিনি শালিখার শ্রীহট্ট মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল ট্রেডের ছাত্র। মঙ্গলবার ছিল এগ্রো বেসড ফুড বিষয়ের পরীক্ষা। তার বদলে পরীক্ষা দিতে আসে ভাতিজা আল আমীন। কেন্দ্রে উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফারহানুল হক গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। এ সময় নিজের অপরাধের কথা স্বীকার করে আল আমীন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র আল আমিনকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করে জেল হাজতে পাঠান। এছাড়াও মোজাহারের বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য কারিগরি শিক্ষাবোর্ডে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।
অভিযোগের প্রেক্ষিতে মোজাহার বিশ্বাসের  কাছে জানতে চাইলে, সে বক্তব্য দিতে অ-স্বীকৃতি জানান।
মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা বলেন, মোজাহার বিশ্বাস শালিখা উপজেলা ছাত্রলীগের কেউ না। সে ছাত্রলীগের কোন পদে নেই।বর্তমান শালিখা উপজেলা ছাত্রলীগের সভাপতি কুতুব উদ্দীন,সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: