শ্রীপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে সংবর্ধনা। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক- 

শ্রীপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এটিএম আব্দুল ওয়াহহাবের সংবর্ধনা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শ্রীপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা ইউনিট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা উল জান্নাহ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার, সোসাইটির ভাইস চেয়ারম্যান মোঃ নুর উর রহমান, ব্যবস্থাপনা পরিষদের সদস্য মঞ্জুরুল ইসলাম, উপমহাসচিব মোঃ রফিকুল ইসলাম। দুপুরে মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রানা আমির ওসমানের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খোন্দকার আবু আনসার নাজাত আশার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শিকদার শফিকুল ইসলাম বাদশা। সংবর্ধনা পর্বে মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সম্মানিত চেয়ারম্যান মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহহাবকে সোনার নৌকা উপহার দেওয়া হয়। পরে প্রধান অতিথি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্য বলেন বাংলাদেশের উন্নয়নের প্রতীক জননেত্রী শেখ হাসিনা আমার উপর যে গুরু দায়িত্ব অর্পন করেছেন মাগুরাবাসিকে সাথে নিয়ে আমি তা অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরে প্রধান অতিথি শ্রীপুর উপজেলার অসহায় দরিদ্র মানুষের মাঝে ১হাজার শীতবস্ত্র বিতরণ করেন।

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: