মাগুরার প্রত্যন্ত গ্রামে গণিত মেলা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদন –

‘আমরা করব জয়, গণিতের ভয়’-এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার চর-মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার দিনব্যাপী গণিত মেলা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সকালে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় চত্বর থেকে গোয়ালদহ চৌগাছী-সাচিলাপুর-দারিয়াপুর-মালাইনগর হয়ে প্রায় ১২ কিলোমিটার সাইকেল র‌্যালি করে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

বেলা ১১টায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ অমরেন্দ্র নাথ দেউড়ীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার মধুসূদন সাহা, জেলা পরিষদের সদস্য আরজান বিশ্বাস বাদশা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার মণ্ডল ।
বিদ্যালয় চত্ত¡রে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা ২০টি স্টলে গণিতের বিভিন্ন উপকরণ প্রদর্শন করে।

পরে বিজয়ীদেও মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: