মাগুরায় নাজেহাল জনতার চরম ক্ষোভ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

দেশের দক্ষিণ-পশ্চিমের প্রবেশদ্বার মাগুরাসহ খুলনা বিভাগের ১০ জেলায় রবিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের প্রতিবাদে রায়ের দিন থেকে চুয়াডাঙ্গায় পরিবহণ ধর্মঘট পালন করে আসছে শ্রমিকরা।

আজ রবিবার থেকে তারা খুলনা বিভাগের ১০ জেলায় এ হরতালের ডাক দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মাগুরার প্রতিটি মানুষ।

মাগুরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা বলেন-  আমরা আইন মেনেই চলতে চাই। আইন অনুযায়ী সড়ক দূর্ঘটনার বিচার ৩০৪ এর ‘খ’ ধারায় হওয়ার কথা। কিন্তু এ ঘটনায় ৩০৪ এর ‘ক’ ধারায় মামলা পরিচালিত হয়েছে। যা সম্পূর্ণ আইনের ব্যাত্যয় হয়েছে। এ জন্যই আমরা এ ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছি।

উল্লেখ্য, ২০১১ সালে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় গত বুধবার বাসচালক জামির হোসেনকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: