অনৈতিক সুবিধা গ্রহণ না করার শপথ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক- 

প্রশ্নপত্র ফাঁস হলেও অনৈতিক সুবিধা গ্রহণ না করার শপথ নিয়েছে মাগুরার শ্রীপুরের কাদিরপাড়া ইউনিয়নের জি কে আইডিয়াল ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। আজ ১২ মার্চ শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান উল্লাহ শরিফী কলেজ পরিদর্শনে গেলে শিক্ষার্থীরা এই শপথ উচ্চারণ করেন। এ ছাড়া মাদক প্রতিরোধেও শিক্ষার্থীরা দৃপ্ত উচ্চারণে বলেছেন মাদককে ‘না’ বলুন।

উপজেলা নির্বাহী অফিসারের কলেজ পরিদর্শন উপলক্ষ্যে শিক্ষার মান উন্নয়ন বিষয়ে কলেজে এক মতবিনিময়সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় জি.কে. আইডিয়াল ডিগ্রি কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান উল্লাহ শরিফী ছাত্র-ছাত্রীদের মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ পেশা নির্বাচনে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া পাঠ্য শ্রেণীতে ইংরেজি ও বাংলা বিষয়ে ভালমানের অভিধান ব্যবহারের জন্য পরামর্শ প্রদান করেন। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিয়মিত হাজিরায় উৎসাহিত করতে সম্মাননা প্রদানের জন্য উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে অধ্যক্ষকে অনুরোধ করা হয়। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: