মাগুরার শ্রেষ্ঠত্ব অর্জন

মাগুরানিউজ.কমঃ

রাজীব মিত্র জয় –

”জেলা প্রশাসকের কার্যালয় মাগুরা কে সরকারী সেবা সহজীকরণ ও সু-শাসন প্রতিষ্ঠায় উদ্ভাবন চর্চা ও আইসিটি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মান ও রূপকল্প-২০২১ বাস্তবায়নে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ পোর্টালের দপ্তর হিসাবে এই সম্মাননা প্রদান করা হল।”

খুলনা বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ এ মাগুরা জেলা শ্রেষ্ঠ পোর্টাল হিসেবে নির্বাচিত হয়েছে। এ উপলক্ষে প্রদান করা সম্মাননা উপরোক্ত কথাগুলো লেখা হয়েছে।

খুলনায় তিন দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। মন্ত্রীপরিষদ বিভাগের এ-টুআই প্রোগ্রামের আওতায় খুলনা বিভাগীয় প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, সাধারণ মানুষ যাতে তার প্রয়োজনীয় সেবা ঘরে বসেই সহজে এবং স্বল্প খরচে পেতে পারে সে লক্ষ্যকে সামনের রেখে প্রত্যেকটি সরকারি অফিস তার নিজস্ব উদ্ভাবনী চিন্তার মাধ্যমে প্রদান করে যাচেছ। জনপ্রশাসন এখন জনসেবায় রূপ নিয়েছে। দেশের তরুণ সমাজকে দক্ষ জনসম্পদে পরিণত করার জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আউসোসিং প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এর ফলে ঘরে বসেই তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে নিজের ভাগ্যের পরিবর্তনের সাথে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। মেলায় যে সকল উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করা হয়েছে তিনি তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেএমপি কমিশনার মোঃ হুমায়ন কবির, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি একেএম নাহিদুল ইসলাম এবং সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার। ধন্যবাদ জ্ঞাপন করেন খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান।

পরে প্রধান অতিথি ৭টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

উল্লেখ্য, সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত এ মেলায় ৫টি প্যাভিলিয়নে ৭৭টি প্রতিষ্ঠান ৮০টি স্টলের মাধ্যমে তাদের নিজস্ব উদ্ভাবনী কার্যক্রম তুলে ধরেন।

মাগুরা জেলা প্রশাসনের অনন্য অর্জনে ‘মাগুরা নিউজ’ পরিবারের অভিনন্দন। অভিনন্দন জেলা প্রশাসক মুহ. আতিকুর রহমান মহোদয়কে, যার নেতৃত্বে অসামান্য এই অর্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: