মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শুন্য পদের উপ-নির্বাচনের দিন আগামী ২৯ মার্চ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন ৮ প্রার্থী। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন মো: কামরুল হাসান।
উপজেলা নির্বাচন অফিসার মো: আবু দাউদ হোসেন জানান, আজ উপ-নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে।


