মাগুরানিউজ.কমঃ
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মাগুরার শ্রীপুরে বুধবার অনুষ্ঠিত হলো নির্যাতিত আওয়ামী লীগের ব্যানারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শ্রীপুর উপজেলার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক শ্রীকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি ছাড়াও ব্যক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কুষ্টিয়ার সরকারি কলেজের সাবেক ভিপি তারিকুল ইসলাম হিটলার, মানবাধিকার কর্মী কল্পনা রায়সহ অন্যান্যরা। সভায় স্থানীয় বিপুল জনসাধারণ যোগ দেন।
বক্তারা বিএনপি-জামাতের পৃষ্ঠপোষক আওয়ামীলীগের দ্বারা ত্যাগী আওয়ামীলীগের নেতা-কর্মীদের বাড়ি-ঘর ভাংচুর-লুটপাট, অত্যাচার, নির্যাতন ও চাঁদাবাজির তীব্র নিন্দা-প্রতিবাদ ও দোষিদের শাস্তি দাবি করে বক্তব্য রাখেন।
আলোচনা অনুষ্ঠান শেষে মধ্য রাত পর্যন্ত ভারতের বিশিষ্ট শিল্পি শংকর গোস্বামী, বাংলাদেশের বিশিষ্ট লোকশিল্পী সালমা, কুষ্টিয়ার ভাবনগর শিল্পগোষ্ঠির হবিবর রহমান ও তার দল এবং কণ্ঠশিল্পী শিরিন আক্তার ও হাবিব সঙ্গীত পরিবেশন করেন।


