মাগুরানিউজ.কমঃ
মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ-এডিআই এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০ টায় মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এডিআই এর উপনির্বাহী পরিচালক একেএম শরফুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে জেলা এনজিও কো-অডিনেটর মো. আব্দুল হালিম এবং আয়োজক সংস্থার জোনাল ম্যানেজার মো আলিয়ার রহমান ও অফিসার ফারহানা তাহের তিথি সহ আরো অনেকে বক্তব্য রাখেন।


