আন্তর্জাতিক নারী দিবস- ‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি’র শুভেচ্ছা

মাগুরানিউজ.কমঃ 

বিশেষ প্রতিবেদক-

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর বিশ্বব্যাপী পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। এবারের নারী দিবসের মূল প্রতিপাদ্য বা স্লোগান নির্ধারণ করা হয়েছে “সময় এখন নারীর : উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্ম-জীবনধারা”।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের নারীসমাজকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকায় বসবাসরত মাগুরা জেলার সনাতন ধর্মাবলম্বীদের সম্মিলিত সংগঠন ‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি, ঢাকা’র নেতৃবৃন্দ।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের সভাপতি তুষার কান্তি বিশ্বাস ও সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্র বলেন, ”বাংলাদেশসহ সারা বিশ্বের নারীদেরকে আমরা আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। নারীর প্রতি সব রকম বৈষম্য ও অন্যায়-অবিচারের অবসান ঘটিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিশ্ব গড়ার কাজে অবদান রাখার প্রত্যয় নিয়ে নারীর এগিয়ে চলা আরও বেগবান হোক। শুধুমাত্র বছরের একটি বিশেষ দিন নয়, বছরের প্রতিটি দিন হয়ে উঠুক আনন্দময়৷ বিশ্বের প্রতিটি নারীর প্রতি জানাই আমাদের অন্তরের শুভেচ্ছা ও শ্রদ্ধা।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: