মাগুরানিউজ.কম:
পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারি পদের শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণ করতঃ দ্রুত নিয়োগবিধি বাস্তবায়নসহ ৬দফা দাবী আদায়ের লক্ষে সোমবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি উপজেলা পরিষদ চত্বরে মানবন্ধন কর্মসূচি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেছে।
মানববন্ধন কর্মসূচিতে শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি’র সভাপতি বিশ্বজিৎ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শফিউদ্দিন মোল্যা, মাগুরা জেলা যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সভাপতি সুদীপ্ত কুন্ডু, সহ-সাংগঠনিক সম্পাদক অনুরাগ কুমার মন্ডল, কোষাধ্যক্ষ হাসিনা খাতুন, উপজেলা সাধারণ সম্পাদক খায়রুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।


