মাগুরানিউজ.কম:
মাগুরার মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শুন্য পদের উপ-নির্বাচনের দিন আগামী ২৯ মার্চ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৮ প্রার্থী।
মনোনয়ন জমাদানকারীরা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রাপ্ত বেগম রাবেয়া খাতুন, বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রাপ্ত মো: মহিদুল ইসলাম।
রয়েছেন আবু আব্দুলাহেল কাফি, মো: কামরুল হাসান, ইকবাল আক্তার কাফুর উজ্জল, আরিফুজ্জামান মিল্টন, তানভীর রহমান রাজু ও আব্দুল মান্নান বিশ্বাস ।
রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন বাছাইয়ের দিন আজ ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সকল প্রার্থীকে বৈধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাচন অফিসার মো: আবু দাউদ হোসেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মার্চ। আগামী ২৯ মার্চ দিনব্যাপী এ উপ-নির্বাচন সম্পন্ন হবে।


