মাগুরানিউজ.কম:
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন, আসন সংখ্যা এক-তৃতীয়াংশ বৃদ্ধি এবং নির্বাচনী এলাকা পুন: নির্ধারণের দাবিতে সোমবার বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় শহরের চৌরঙ্গীমোড়ে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে জেলা মহিলা পরিষদের সভানেত্রি মমতাজ বেগম, সহ-সভাপতি লিপিকা দত্ত, লাইলা কানিজ বানুসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
নারী অধিকার বাস্তবায়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করতে দাবি সমূহ পূরণের জন্য বক্তারা সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।


