মালিতে শান্তিরক্ষী মিশনে নিহত শ্রীপুরের আক্তার হোসেন

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

মালিতে দায়িত্বরত বাংলাদেশের শান্তিরক্ষী মিশনের যে চারজন সেনা সদস্য নিহত হয়েছেন তার মধ্যে ল্যান্স কর্পোরাল আক্তার হোসেনের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের বরালিদহ গ্রামে।

আক্তার হোসেনের স্ত্রী রেনু গণমাধ্যমে জানান, ২৬ ফেব্রুয়ারি তার সঙ্গে শেষবারের মত মোবাইল ফোনে কথা হয়। বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর একজন অফিসার তাকে মোবাইল ফোনে তার স্বামীর মৃত্যুর খবর দেন।পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অকাল মৃত্যুতে তার পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

তিনি জানান, ‘আক্তার হোসেন ২১ বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন। সর্বশেষ টাঙ্গাইলের ঘাটাইল নাইন ফিল্ড ব্যাটেলিয়ন থেকে ১০ মাস আগে শান্তিরক্ষী মিশনে মালিতে যান। তাদের দুটি মেয়ে রয়েছে। বড় মেয়ে রিমি খাতুন এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে আর ছোট মেয়ে জান্নাতুল মাওয়ার বয়স সাত বছর।

প্রতিবেশিরা বলেন, আক্তার হোসেনের মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার রাত পর্যন্ত আক্তার হোসেনের ব্যাপারে সরকারিভাবে কোনও তথ্য জেলা প্রশাসন বা শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসেনি বলে জানান সংশ্লিষ্টরা।

ছবি-সংগ্রহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: