মাগুরানিউজ.কম:
মাগুরার মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শুন্য পদের উপ-নির্বাচনের দিন আগামী ২৯ মার্চ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ বৃহস্পতিবার বিকেলে পর্যন্ত মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৮ প্রার্থী। সদ্য প্রয়াত সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আবুল হোসেনের দুই পুত্র মো: কামরুল হাসান ও তানভীর রহমান রাজু মনোনয়নপত্র নিয়ে আলোচনায় রয়েছেন।
মনোনয়ন জমাদানকারীরা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রাপ্ত বেগম রাবেয়া খাতুন, বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রাপ্ত মো: মহিদুল ইসলাম।
রয়েছেন আবু আব্দুলাহেল কাফি, মো: কামরুল হাসান, ইকবাল আক্তার কাফুর উজ্জল, আরিফুজ্জামান মিল্টন, তানভীর রহমান রাজু ও আব্দুল মান্নান বিশ্বাস ।
রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন বাছাইয়ের দিন ধার্য করা হয়েছে ৫ মার্চ, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মার্চ। আগামী ২৯ মার্চ দিনব্যাপী এ উপ-নির্বাচন সম্পন্ন হবে।
মহম্মদপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আবুল হোসেন মোল্যা গত ২১ নভেম্বর বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করলে এ ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।


