মহম্মদপুর উপ-নির্বাচনে বিএনপির চমক

মাগুরানিউজ.কম

বিশেষ প্রতিবেদকঃ 

আসন্ন মাগুরা মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে বিএনপির দলীয় প্রার্থী মো: মহিদুল ইসলামকে বাদ দিয়ে দলের বিদ্রোহী প্রার্থী মো: আরিফুজ্জামান মিল্টনের পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন মাগুরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ আলী করিম ও যুগ্ম আহবায়ক মো: মতিউর রহমান।বৃহষ্পতিবার দুপুরে এ মনোনয়ন পত্র দাখিল করেন তিনি। এ নিয়ে আলোচনা তুঙ্গে। আগামী ২৯মার্চ এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো: মতিউর রহমান বলেন, আমরা গনতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রার্থীর নাম কেন্দ্রে পাঠিয়েছি। কিন্তু বিএনপির কোন কর্মকান্ডে জড়িত না থাকা এমন একজনকে মনোনয়ন দেয়ায় আমরা আমাদের গনতান্ত্রিক উপায়ে বাছাইকৃত প্রার্থীর পাশে থেকে কাজ করছি।

এ ব্যাপারে জেলা বিএনপির আহবায়ক সৈয়দ আলী করিমও অনুরুপ ব্যক্তব্য জানিয়ে বলেন, এ ঘটনায় মহম্মদপুরের স্থানীয় বিএনপির নেতা কর্মীরা ক্ষুদ্ধ। কেন্দ্র ভুল করলেও আমরা দলকে টিকিয়ে রাখতে কোন ভুল করতে রাজি নই। তাই বিএনপিকে টিকিয়ে রাখার স্বার্থেই আমরা বিদ্রোহী প্রার্থীর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: