মাগুরায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

মাগুরানিউজ.কম: 

বিশেষ প্রতিবেদকঃ

আজ দুপুরে পরিবেশ অধিদপ্তর, খুলনা ও জেলা প্রশাসন, মাগুরা কর্তৃক অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় মাগুরার শ্রীপুর উপজেলায় ৪টি অবৈধ ইট ভাটায় (এস এ বি, হামিম ব্রিকস, মুহিত ব্রিকস, গড়াই ব্রিকস) এবং সদর উপজেলাধীন ২টি অবৈধ ইট ভাটায় ( এম এম কে বি, এম এম বি)  অবৈধভাবে ইটভাটা পরিচালনা এবং জ্বালানী কাঠ পোড়ানোর দায়ে ৫টি ইটভাটাকে ৪লক্ষ টাকা জরিমানা করা হয় এবং অবৈধ ২টি চিমনি ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, খুলনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট জনাব মোঃ ইকবাল হোসেন এবং জেলা প্রশাসন মাগুরার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রাজীব চৌধুরী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারুক আহমেদ। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিস, সাংবাদিকবৃন্দ ও অন্যান্য সংশ্লিষ্ট অনেকে।

উল্লেখ্য ,এ পর্যন্ত ৩ দফায় মোট ৪০টি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২৮,৩৫,০০০/-( আটাশ লক্ষ পয়ত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয় বলে সুত্রে জানা গেছে।।

জেলা প্রশাসনের এ উদ্যোগকে মাগুরার সর্বস্তরের জনগণ স্বাগতঃ জানিয়েছেন। ভবিষ্যতেও তৎপরতা অব্যাহত থাকবে এটাই তাদের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: