মাগুরানিউজ.কম:
মাগুরার মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শুন্য পদের উপ-নির্বাচনের দিন আগামী ২৯ মার্চ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত চিঠি উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে পৌছেছে।
তফসিল অনুসারে, এই নির্বাচনে প্রার্থীদের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ১ মার্চ। মনোনয়নপত্র বাছাই করা হবে ৪ ও ৫ মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মার্চ।
মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন মোঃ মহিদুল ইসলাম। মহিদুল ইসলাম জানান, আজ ২৬ ফেব্রুয়ারী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত পত্রে তিনি এই নির্দেশনা পেয়েছেন।



