মাগুরানিউজ.কমঃ
বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় জাতি আজ স্মরণ করছে সেই সব বীর ভাষা সৈনিকদের, যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ বাংলা ভাষায় কথা বলছি। সেই সব ভাষা শহীদদের রক্তের বিনিময়ে বাংলা আজ আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা অর্জন করেছে।
ভাষা শহীদদের স্মরণে সকালে শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয় প্রভাত ফেরি। শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণ স্বতস্ফুর্তভাবে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন।


