একুশের প্রথম প্রহরে মাগুরায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

মাগুরানিউজ.কম: 

বিশেষ প্রতিবেদকঃ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশের প্রথম প্রহরে মাগুরা শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছে।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গনে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে পুষ্পার্ঘ অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড: শ্রী বিরেন শিকদার এমপি, জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, জেলা প্রশাসক মুহ: আতিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, পুলিশ সুপার মুনিবুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. রতন কুমার মিত্র, এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এ্যাড, হাসান সিরাজ সুজা প্রমুখ।

এরপর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার সহযোগী সংগঠন, স্বাস্থ্য বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, মাগুরা পৌরসভা, এলজিইডি, সদর উপজেলা পরিষদ, প্রেস ক্লাব, আইনজীবী সমিতি, আদর্শ কলেজ, সরকারী মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সর্বস্তরের মানুষ পুষ্পার্ঘ অর্পণ করে ভাষা শহীদদের প্রতি সন্মান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: