মাগুরায় নিখোঁজের ৬দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

মাগুরানিউজ.কম: 

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরায় আখতারুজ্জামান ডাবলু (৫২) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে মহম্মপুর থানা পুলিশ। সে জেলার মহম্মদপুর উপজেলার ঝামা গ্রামের রোকমান মোল্লার ছেলে। মঙ্গলবার রাতে ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ডাবলু গত ছয়দিন ধরে নিঁখোজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। রাতে ঝামা বাজারে তার বন্ধ দোকান থেকে পঁচা গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

মহম্মদপুর থানা পুলিশ দোকানের পিছনের টিন কেটে দোকানের মধ্যে প্রবেশ করে আখতারুজ্জামান ডাবলুর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরীকুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: