শ্রীপুরে মাঠ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের নবগ্রাম এলাকার একটি মাঠের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করছে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রবিবার বিকেলে মাঠে কাজ করতে গিয়ে ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। এরপর থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে লাশের গলায় ছুরি বা ধারালা কিছু দিয়ে কাটার দাগ দেখা যায়। অজ্ঞাত ব্যক্তির পরনে ছিল প্যান্ট ও গেঞ্জি গায়ে জ্যাকেট পরিধান করা ছিল। মোবাইল বা কোনো ধরনের পরিচয়পত্র তার কাছে পাওয়া যায়নি বলে জানান তিনি।

লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল এর মর্গে পাঠানো হয়ছে। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: