”শুভ বড়দিন”- মাগুরা নিউজের শুভেচ্ছা

মাগুরানিউজ.কমঃ রাজীব মিত্র –

আজ শুভ বড়দিন। যিশুখ্রিষ্টের পবিত্র শুভ জন্মদিন। বাংলাদেশসহ সারা পৃথিবীর খ্রিষ্টান সম্প্রদায় আজ দিনটি উদযাপন করছেন। এই উদযাপন আনন্দময়, এই আনন্দের সঙ্গে জড়িয়ে আছে যিশুর শান্তির বাণী। ভ্রাতৃত্ব, ভালোবাসা, সহমর্মিতা, উদারতা, কৃতজ্ঞতা—এসব উৎকৃষ্ট মানবিক গুণ অর্জনের জন্য মানুষকে উদ্বুদ্ধ করে উন্নততর মানবিক সম্পর্ক ও সমৃদ্ধতর সমাজ গড়ে তোলার আহ্বান নিয়ে আসে বড়দিন।

যিশু মহামানব, তাঁর জন্মদিন শুধু খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য আনন্দবার্তা বয়ে আনেনি, পৃথিবীতে তাঁর আগমন সমগ্র মানবজাতির জন্যই আনন্দের।

যিশু আশাহীন মানুষকে দিয়েছেন আশা; জীবন-সংগ্রামে পর্যুদস্ত মানুষকে জুগিয়েছেন জীবন-জয়ের অনুপ্রেরণা। যুদ্ধ ও অশান্তির বিপরীতে তিনি মানুষকে ডেকেছেন মমতা-ভালোবাসা ও মিলনের পথে।

এই আনন্দময় উৎসবের দিনে যিশুখ্রিষ্টের ত্যাগ ও মহিমায় সবার জীবন উজ্জ্বল হয়ে উঠুক, ত্যাগের শিক্ষা উজ্জীবিত করুক সকলকেই, এটাই আমাদের প্রত্যাশা।

সবাইকে মাগুরা নিউজ পরিবারের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা। শুভ বড়দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: