শীতের দাপটে গরম মাগুরার ফুটপাত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

শীতবস্ত্র বিক্রির হকারদের হাঁকডাকে মুখর মাগুরা শহরের পোষ্টঅফিস সংলগ্ন এলাকা। পৌষের শুরুতে ঠান্ডা বেড়ে যাওয়ায় শীতের পোষাকের কদর বেড়েছে। মাগুরার সর্বত্র শীতের পোষাক কেনার ধূম পড়েছে। কেবল ফুটপাথই নয়, শহরের মাকের্ট, শপিং সেন্টারগুলোতেও জমে ওঠেছে শীতের পোষাক বেচাবিক্রি। 

মাগুরা শহরের বিভিন্ন মার্কেটের পোষাক বিক্রির দোকানগুলোতে থরে খরে সাজানো রয়েছে নানা ডিজাইনের শীত নিবারণের পোষাক। এসব মার্কেটে যারা শীতের পোষাক কেনাকাটা করছেন তাদের বেশিরভাগ ক্রেতাই উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের। আর নিম্নবিত্ত বা স্বল্প আয়ের লোকজন ভিড় করছে শহরের ফুটপাথের গরম কাপড়ের দোকানগুলোতে। ফুটপাথে এখন মধ্যবিত্তরাও ভিড় করেন। কারণ কমদামে ব্যতিক্রমী শীতবস্ত্র মিলে ফুটপাথে।

কয়েকদিন থেকে হঠাৎ ঠান্ডার তিব্রতা বেড়ে যাওয়ায় দোকানিরা শীত মৌসুমের শুরুতেই সব ধরণের শীতের পোষাকের দাম বাড়িয়ে দিয়েছে। আর ক্রেতারাও শীত নিবারণে অনেকটা বাধ্য হয়ে শীতের পোষাক কিনছেন। ফুটপাতগুলোতে গার্মেন্টসের কমদামের বিভিন্ন আইটেমের শীতবস্ত্র পাওয়া গেলেও গাইটের গরম কাপড়ই বেশি কিনছেন লোকজন। গাইটের কাপড় বিদেশী। থাকে নানা ডিজাইন। ফুটপাথে জ্যাকেট, স্যুয়েটার, গরম কাপড়ের শার্ট, প্যান্ট, টাওজার এবং ছোটদের বিভিন্ন রকমের শীতবস্ত্রের পাশাপাশি গাইটের কম্বলও পাওয়া যাচ্ছে ফুটপাথে। স্বল্প আয়ের লোকজনের চাহিদা মেটাচ্ছে গাইটের এসব গরম কাপড়। মধ্যবিত্ত ঘরের লোকজনও এখন ফুটপাথমুখি হয়ে উঠেছেন গাইটের গরম কাপড়ের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: