মাগুরানিউজ.কম:
জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাগুরার শ্রীপুরে ‘আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস- ২০১৭’ উদ্যাপন করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার জনাব আহসান উল্লাহ্ শরিফির সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন দপ্তর/রাষ্ট্রয়ত্ত সংস্থার প্রতিনিধিবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
যেকোন দূর্নীতির খবর উপজেলা নির্বাহি অফিসারের ফেসবুক UNO Sreepur Magura বা মোবাইলের মাধ্যমে জানানোর অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহি অফিসার।


