মাগুরার শালিখাকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদক-

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবন সুন্দর ও সহজ করতে আমরা কাজ করে যাচ্ছি। বর্তমানে দেশে ১৬ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আর এর সুবিধা পাচ্ছেন দেশের ৮৩ শতাংশ মানুষ। ২০১৮ সালের মধ্যেই দেশের প্রতিটি মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে।

সকালে গনভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪টি বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন ও ১০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশের মানুষের ভাগ্য উন্নয়নে তার সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় থাকায় দেশের মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে। মধ্যম আয়ের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

রবিবার শতভাগ বিদ্যুৎ সরবরাহের আওতায় আসা ১০ উপজেলার মধ্যে রয়েছে- ফরিদপুর সদর, রাজৈর, নওগাঁ সদর, কামারখন্দ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর, মাগুরার শালিখা, মেহেরপুর সদর, মদন ও বেলাবো।

এ ছাড়া উদ্বোধন করা চারটি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে রয়েছে- শিকলবাহা ২২৫ মেগাওয়াট, চাঁপাইনবাবগঞ্জ ১০০ মেগাওয়াট, সাল্লা ৪০০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ এবং সরিষাবাড়ী ৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সচিব, সৌদি আরব ও কুয়েতের রাষ্ট্রদূত।

মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা -২ আসনের এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বিরেন শিকদার, মাগুরা -১ আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়য়াহাব, সংরক্ষিত আসনের এমপি কামরুল লায়লা জলি এমপি, জেলা প্রশাসক আতিকুর রহমান, জেলা আ.লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডুসহ বিভিন্ন দফরের জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।
 
উল্লেখ্য, শালিখা উপজেলায় ১৫৬ কোটি টাকা ব্যয়ে ৯৭৬ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়েছে। কৃষি, ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহক সংখ্যা ৪৭ হাজার ১২৬টি। গ্রাহক সংযোগের হার শতভাগ সম্পন্ন হয়েছে।

 

– ছবি বিটিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: