মাগুরানিউজ.কম:
শ্রীপুরে বেগম রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে শ্রীপুর ডিগ্রি কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ শরিফী। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ, সহকারি অধ্যাপক ইলিয়াস হোসেন, অপুর্ব মিত্র প্রমূখ।
আলোচনাসভা শেষে জয়িতাদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরন করা হয় ।


